• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

অবশেষে যুবলীগ থেকে সেই আলোচিত কাউন্সিলর বহিস্কার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ ভৈরবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন সৈকতকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আল-আমিন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর।
১ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভৈরব উপজেলা শাখার আহ্বায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম-আহ্বায়ক অরুণ আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ ও পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়। উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক অরুণ আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি সোমবার উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সম্মেলন চলাকালীন সময়ে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সম্মেলন স্থলে ভাংচুর করে। পরবর্তীতে একইভাবে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন চেয়ারম্যানের ভৈরব বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট করে। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন চলাকালীন স্থলে ভাংচুর ও ভৈরব বাজার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটে নেতৃত্ব দেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক পদ থেকে আল আমিন সৈকতকে অব্যাহতি দেওয়া হলো।
এ বিষয়ে উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায় অরুণ আল আজাদ বলেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের সাথে আলোচনার মাধ্যমে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক পদ থেকে আলামিন সৈকতকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সদ্য বহিস্কৃত ভৈরব পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন সৈকত জানান, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমাদের নেতা সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি তাদেরকে সম্মান করি। দলের সিদ্ধান্তে আমি অসন্তুষ্ট নই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *