• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ভৈরব শহরের স্বর্ণ ব্যবসায়ীর বাসায় দিনে দুপুরে ডাকাতি

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব পৌর শহরের টিনপট্টি এলাকায় দিনে দুপুরে ভৈরব জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাত দলকে বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তী ব্যবসায়ীর স্ত্রী দিপালী দেবনাথ গুরুতর আহত হন। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের টিনপট্টি এলাকায় ব্যবসায়ীর নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভৈরব পৌর শহরের টিনপট্টি এলাকায় অবস্থিত ৬ষ্ঠ তলা ভবনের ৩য় তলায় দিনে দুপুরে ৩-৪ জনের মাস্ক পড়া একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাসার কলিং চাপে। এ সময় বাড়ির গৃহকর্তী দিপালী দেবনাথ দরজা খুলতেই জোর করে বাসায় ঢুকে পড়েন ডাকাত দল। তারপর ডাকাত দল তাকে লোহার পাইপ দিয়ে মাথা ও হাতে আঘাত করে গুরুতর আহত করেন। পরে তার হাত পা বেঁধে ঘরের আলমারির চাবি নিয়ে আলমারি খুলে তার ব্যবহৃত তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিদিনের মত বাসায় দুধ দিতে আসা গোয়ালা ইমন বাসার কলিং বিল চাপলে ডাকাতদল ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে।
এ বিষয়ে গুরুতর আহত দিপালী দেবনাথ বলেন, সকালের দিকে বাসায় কাজ করছিলাম হঠাৎ বাসার কলিং বাজতেই আমি দরজা খুলে দেয়। কিছু বুঝে উঠার আগেই মাস্ক পড়া তিনজন লোক আমার মুখে স্পে মেরে জোর করে ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকে লোহার পাইপ দিয়ে মাথায় তিনটি আঘাত করে মাথা ফাঁটিয়ে দেয়। এতে করে আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ি। এসময় ডাকাত দল আমাকে দড়ি দিয়ে বেধে ছুরি দিয়ে আঘাত করে আহত করে। তারা তখন আমার কাছে বাসার আলমারির চাবি চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দেই এবং আমাকে না মারার জন্য অনুরোধ করি। তারপরও তারা আমাকে এলোপাতারী আঘাত করে আহত করে।
স্বর্ণ ব্যবসায়ী স্বপন দেবনাথ বলেন, মোবাইল ফোনে ছেলের কাছে খবর পেয়ে বাসায় ছুটে গিয় দেখি আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। পরে আমার স্ত্রী দিপালী দেবনাথকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায়। ভৈরব বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই ভবনে একটি ব্যাংকের শাখাও রয়েছে। এমন একটি জায়গায় দিনে দুপুরে এই ধরণের ঘটনা ঘটেছে তা আসলেই খুব দুঃখজনক। তবে ভবনের সিসি ফুটেজ দেখে এই ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *