• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ঢাকায় ছিনতাই ও ডাকাতি বেপরোয়া, খুনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকাতে ছিনতাইকারী আর ডাকাতদের উৎপাতে কেঁপে উঠছে শহরবাসী। গত ১০ অক্টোবর, রবিউল ইসলাম নামের এক নিরাপত্তাকর্মীকে ছিনতাইকারীরা রাজধানীর ঢাকা উদ্যানে বুক, পিঠ ও হাতে ছুরিকাঘাত করে হত্যা করে। ১৮ অক্টোবর দ্বিপ্রহরে উত্তরার ইডেন কলেজের উপাধ্যক্ষ মমতাজ শাহানারার বাড়িতে ডাকাতি হয়। ৯-১০ জন ডাকাত বাসায় ঢুকে অস্ত্রের মুখে মমতাজ শাহানারাকে জিম্মি করে ৮৩ ভরি স্বর্ণালংকার আর ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

মোহাম্মদপুর ও উত্তরার এই দুই ঘটনায় রাজধানীতে ছিনতাইকারী আর ডাকাতদের বেপরোয়া হয়ে ওঠার দুটি প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও খুনের ঘটনাও বেড়েছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ঢাকায় ১৯২ জন খুন হয়েছেন। এর মধ্যে শুধু মোহাম্মদপুরে খুনের ঘটনা হয়েছে ২১টি। শহরের বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, এমনকি ধনী এলাকাগুলোতেও মানুষ ছিনতাই আর ডাকাতির শিকার হচ্ছেন। এই অবস্থায় শহরবাসীর জীবন কেটে যাচ্ছে ভয়ে ভয়ে।

মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গত শনিবার থানার সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান প্রথম আলোকে বলেছেন, মোহাম্মদপুর আগে থেকেই রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলির একটি। জনবল সংকটের কারণে সেখানে পুলিশ ঠিকমত টহল দিতে পারছে না।

গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ঢাকায় ১৯২ জন খুন হয়েছেন। এর মধ্যে শুধু মোহাম্মদপুরে খুনের ঘটনা হয়েছে ২১টি। শহরের বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, এমনকি ধনী এলাকাগুলোতেও মানুষ ছিনতাই আর ডাকাতির শিকার হচ্ছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে (অক্টোবরের ২৩ তারিখ পর্যন্ত) রাজধানীতে ১৯২ জন খুন হয়েছেন। শুধু মোহাম্মদপুরে খুনের ঘটনা হয়েছে ২১টি। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীতে খুনের ঘটনা ছিল ১১টি, অক্টোবরে ১৯টি।

একইভাবে বেড়েছে ছিনতাই আর ডাকাতির ঘটনাও। তবে এ ধরনের ঘটনার বেশির ভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীরা থানায় মামলা করতে চান না।

ডিএমপির তথ্যানুযায়ী, গত মাসের প্রথম ২৩ দিনে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় ২৬টি মামলা হয়েছে। একই সময়ে ডাকাতির মামলা হয়েছে চারটি। এর আগের মাস, সেপ্টেম্বরে ছিনতাইয়ের মামলা হয়েছে ১৫টি আর ডাকাতির মামলা হয়েছে পাঁচটি।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় ২৯টি মামলা হয়েছিল। ডাকাতির ঘটনায় কোনও মামলা হয়নি। সেই বছর অক্টোবরে ছিনতাইয়ের মামলা ছিল ২৮টি, আর ডাকাতির মামলা হয়েছিল তিনটি।

মোহাম্মদপুর আগে থেকেই রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোর একটি। জনবল সংকটের কারণে সেখানে পুলিশ ঠিকমত টহল দিতে পারছে না। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশে পুলিশি কার্যক্রম ভেঙে পড়ে। পরে আবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও হঠাত্ করে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই আর ডাকাতি বেড়ে যায়। ছিনতাইকারী আর ডাকাতের হামলায় মানুষ আহত হয়ে হাসপাতালে গেলে কিংবা থানায় মামলা হলে সেই খবরগুলি গণমাধ্যমে প্রকাশ পায়। তবে অনেকেই বাড়তি ঝামেলার ভয়ে বা পুলিশের হয়রানির ভয়ে থানায় যেতে চান না। তাই থানায় যে ছিনতাই ও ডাকাতির ঘটনার পরিসংখ্যান নথিভুক্ত করা হয়, সেই সংখ্যাটি প্রকৃত ঘটনার চেয়ে অনেক কম। অনেক সময় তো উর্ধ্বতন কর্মকর্তার কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখানোর জন্য থানা-পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করে। এমন অভিযোগও আছে যে, অনেক সময় ছিনতাইয়ের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করারও নজির রয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানার কুতুবখালীতে রাসেল শিকদার নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা।

এর আগে, ২৪ সেপ্টেম্বর ভোরে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন মুস্তাকিম আলিফ (২৫) নামের এক তরুণ। ১৬ সেপ্টেম্বর সকালে পুরান ঢাকার মিটফোর্ড এলাকার বেড়িবাঁধে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন দিনমজুর আলমগীর ব্যাপারী।

৩ সেপ্টেম্বর কদমতলীর মেরাজনগরে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে খুন করেন কাঁচামাল বিক্রেতা হাশেমকে। একই দিন ভোরে হাজারীবাগের সিকদার মেডিকেলের পাশে যাত্রীবেশে ছিনতাইকারীরা ব্যাটারিচালিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *