# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।
২ জানুুয়ারি সোমবার দুপুরে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুন বলেন, যাদের জমি ও জায়গায় নেই তাদেরকে দুই শতক জায়গার মধ্যে ঘর তৈরি করে বর্তমান সরকার আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন, সরকার অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোাদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ হালিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষক লীগ সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো. আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মোখলেছুর রহমান মোখলেছ প্রমুখ।