• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |

কিশোরগঞ্জে নানা আয়োজনে সমাজসেবা দিবস পালিত

বেলুন উড়িয়ে সমাজসেবা দিবস উদ্বোধন করা হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে নানা আয়োজনে
সমাজসেবা দিবস পালিত

# নিজস্ব প্রতিবেদক :-
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নানা আনুষ্ঠানিকতায় কিশোরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আজ ২ জানুয়ারি সোমবার সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্স প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। এরপর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা বহুমুখি সমবায় সমিতির সভাপতি হুমায়ুন কবীর প্রমুখ। পরে সেবা গ্রহিতাদের আনুষ্ঠানিক সেবা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *