বেনাপোল ইমিগ্রেশনে বাংলাদেশ স্কাউটস দলের একাংশ -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
আগামী ৪ থেকে ১০ জানুয়ারি ভারতের রাজস্থানে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম জাতীয় স্কাউট জাম্বুরি। জাম্বুরিতে অংশ নিতে বাংলাদেশ থেকে ৫৭ জনের একটি দল ইতোমধ্যে ভরতে পৌঁছেছে। ৩১ জানুয়ারি রাতে বাসযোগে দলটি রাজধানী থেকে রওনা হয়ে পরদিন ভোরে বেনাপোল সীমান্তে পৌঁছে। সেখানকার ইমিগ্রেশনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা ভারতে প্রবেশ করে।
এই দলে কিশোরগঞ্জ থেকে তিনজনের একটি দল অংশ নিয়েছে। এরা হলেন জেলা রোভারের যুগ্ম-সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের রোভার স্কাউট লিডার সালমা হক, জেলা স্কাউট কর্মকর্তা অ্যাডভোকেট আহসানুল মোজাক্কির এবং সালমা হকের মেয়ে পৌর মহিলা কলেজের রোভার ফারিহা রাইসা। রাজস্থানে স্কাউট জাম্বুরিতে বাংলাদেশ দল দেশের নানা ঐতিহ্য প্রদর্শনের পাশাপাশি নৃত্যানুষ্ঠানও করবে।