• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |

বাজিতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত হয়েছে।
আজ ২ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০ টায় র‌্যালি মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার বাবুল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোরশেদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস-চেয়ারম্যান গোলনাহার ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারসীন সুলতানা, জাইকা প্রজেক্টের সমন্বয়ক রোজি পারভীন, বাজিতপুর ডিগ্রি কলেজ সমাজকর্ম বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *