# মোস্তাফিজ আমিন :-
ভৈরবে আন্তঃজেলা নৌ ডাকাত সর্দার তাহের মিয়া ওরফে গুরু তাহেরকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। সে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের কাশেম আলীর ছেলে। তার বিরুদ্ধে ভৈরব, আশুগঞ্জ, কুলিয়ারচরসহ আশে পাশের বিভিন্ন থানায় এক ডজনেরও বেশী মামলা আছে বলে জানায় পুলিশ।
ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, নৌ থানার উপ-পরিদর্শক রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশ ২ জানুয়ারি সোমবার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাহের ডাকাতকে গ্রেফতার করে।
তাহের দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল জানিয়ে ওসি আরও বলেন, আজ ৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।