# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ, আলোচনা সভা ও দোয়া করা হয়েছে। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা মিলনায়তনে সৈয়দ আশরাফের স্মরণে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত উদ্যোগে ৫০০ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। হোসেনপুরেও ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, পৌর মেয়র মাহমুদ পারভেজ, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, শিল্প বিষয়ক সম্পাদক বাদল রহমান, বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, জেলা তাঁতী লীগ সভাপতি ইব্রাহিম খলিল, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান প্রমুখ। সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতাও পালন করা হয়। শেষে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।