সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে কৃষক লীগের পুষ্পস্তবক -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
সৈয়দ আশরফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে জেলা কৃষক লীগ তার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছে। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সৈয়দ নজরুল ইসলাম চত্বরে প্রতিষ্ঠিত সৈয়দ আশরাফের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে সৈয়দ আশরাফের প্রতি সম্মান প্রদর্শন করেন।