# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা সদরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ দল আন্তঃকলেজ ভলিবল ফাইনালে ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজ দলকে সরাসরি দুই সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আজ ৫ জানুয়ারি বৃহস্পতিবার জেলা সদরের সরকারি গুরুদয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন সরকারি গুরুদয়াল কলেজের অধ্যাপক ও আন্তঃকলেজ ক্রীড়া কমিটির আহবায়ক মো. সিদ্দিক উল্লাহ। এসময় পৌর মহিলা কলেজের পক্ষে প্রভাষক মো. কামরুজ্জামান এবং ইকরামুল হক উপস্থিত ছিলেন।