স্কাউট জাম্বুরিতে যোগ দেওয়া বাংলাদেশ দলের একাংশ -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
ভারতের পশ্চিমাঞ্চলীয় মরু প্রধান রাজ্য রাজস্থানের পালিমারওয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ১৮ তম জাতীয় স্কাউট জাম্বুরি। সেখানে বাংলাদেশের ৫৭ জনের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। তাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিয়েছেন জেলা রোভারের যুগ্মসম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের রোভার স্কাউট লিডার সালমা হক, স্কাউট কর্মকর্তা আহসানুল মোজাক্কির ও পৌর মহিলা কলেজের গার্ল ইন রোভার ফারিহা রাইসা। জাম্বুরি এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রী সেলসিয়াস বলে জানানো হয়েছে জাম্বুরির ওয়েবসাইটে। জাম্বুরি গতকাল বুধবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দল যোগ দিয়েছে।