• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |

ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত

# নিজস্ব প্রতিবেদেক :-
কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক বগি লাইনচ্যুত, তিন বগির দরজা জানালার গ্লাস ভেঙ্গে ঘটনা হয়েছে। এসময় ১০-১৫ জন যাত্রী আহত হয়েছে বলে জানা যায়।আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটর্ফমে এই দুর্ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে নয়টারর দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগোরসিন্ধুর ট্রেন ভৈরব স্টেশনে পৌছালে ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এসময় ইঞ্জিনের ধাকায় বগি থেকে ১০-১৫ জন যাত্রী আহত হয়েছে। এই ঘটনায় ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙ্গে এক বগি লাইনচ্যুত ও তিনটি বগির ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বগির দরজা, জানালা, গ্লাস, উঠার সিড়ি ভেঙ্গেছে।
প্রত্যক্ষদর্শী নুরুল হক বলেন, আমরা যখন স্টেশনে বসে ছিলাম তখন ট্রেনটি স্টেশনে আসে। এর একটু পরই ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যতু হয়েছে। এসময় কয়েকজনের হাত, পা ভেঙ্গে গেছে।
এগারোসিন্ধুর ট্রেনের এন্টেনটেন্ড সোহেল বলেন, ট্রেনটি যখন ভৈরবে স্টেশনে পৌচ্ছায় তখন ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময়ে জোরে একটি শব্দ হয় পরে দেখি ট্রেনে একটি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় তিন বগির দরজা জানালা, ফ্লোর ভেঙ্গে যায়।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো.নুর নব্বী জানান, স্টেশনে ট্রেন আসার পর ট্রেনটি ইঞ্জিন ঘুরানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এবং তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে পড়ে আছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি মেরামত করে পুনরায় চালু করা হবে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *