# নিজস্ব প্রতিবেদক :-
ব্রাহ্মণবাড়িয়ার দুই মাদক ব্যবসায়ী সাড়ে ৭ কেজি গাঁজা নিয়ে কিশোরগঞ্জে গ্রেফতার হয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আজ ৬ জানুয়ারি শুক্রবার বেলা আড়াইটার দিকে সদর মডেল থানার এসআই কামাল হোসেন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলার বিন্নাটি আতকাপাড়া এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জগন্নাথপুর এলাকার ইরন মিয়ার ছেলে সাইদুর রহমান (৩৫) ও সিরন মিয়ার ছেলে বোরহান উদ্দিনকে (২২) গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।