• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |

ভারতের রাজস্থানে ১৮তম স্কাউট জাম্বুরির ৩য় দিনে আজ সাফারি পার্ক দর্শন

যোধপুর সাফারি পার্কে বাংলাদেশের পতাকা নিয়ে প্রতিনিধি দল -পূর্বকণ্ঠ

ভারতের রাজস্থানে ১৮তম
স্কাউট জাম্বুরির ৩য় দিনে
আজ সাফারি পার্ক দর্শন

# নিজস্ব প্রতিবেদক :-
ভারতের রাজস্থানে ১৮তম জাতীয় স্কাউট জাম্বুরির আজ ৬ জানুয়ারি শুক্রবার ৩য় দিন। এদিন ভারতের স্কাউট কর্তৃপক্ষ জাম্বুরিতে অংশগ্রহণকারীদের যোধপুরে সাফারি পার্ক দর্শনে নিয়ে গিয়েছিলেন। জাম্বুরিস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ওই সাফারি পার্কে সবাইকে বাসযোগে নিয়ে যাওয়া হয়। সেখানে বাংলাদেশের প্রতিনিধি দলও গিয়েছিল। রাজস্থানের প্রাকৃতিক পরিবেশে অভিযোজনের প্রধান প্রাণী উটসহ বিভিন্ন আকর্ষণীয় প্রজাতির প্রাণী সেখানে রয়েছে। সবাই ওই সাফারি পার্ক দেখে অভিভূত বলে পূর্বকণ্ঠকে জানিয়েছেন। তারা সেখানে উটের পিঠে চড়ে ঘুরে বেড়িয়েছেন। উঠের সামনে দাঁড়িয়ে ফটোসেশন করেছেন। জাম্বুরিতে ভারতসহ বিভিন্ন দেশের ৩৬ হাজার প্রতিনিধি যোগ দিয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *