• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন |

কিশোরগঞ্জের ঐহিত্যবাহী পাগলা মসজিদ দানবাক্সে এবার কোটি টাকার বেশি

কিশোরগঞ্জের ঐহিত্যবাহী
পাগলা মসজিদ দানবাক্সে
এবার কোটি টাকার বেশি

# নিজস্ব প্রতিবেদক :-
এবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। স্বর্ণ ও রূপার গহনা এবং বিদেশী মুদ্রাও পাওয়া গেছে। প্রতি তিন মাস অন্তর মসজিদের ৮টি দানবাক্স খোলা হয়। ইতোপূর্বে গত ১ অক্টোবর ১৫ বস্তায় পাওয়া গিয়েছিল ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা। সঙ্গে বিদেশী মুদ্রা এবং সোনা-রূপার গহনাও পাওয়া গিয়েছিল।
আজ ৭ জানুয়ারি শনিবার সকাল ৮টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে রূপালী ব্যাংক কর্মকর্তা, মসজিদ কমিটির কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। এরপর মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মসজিদ কমিটির কর্মকর্তা এবং রূপালী ব্যাংকের স্টাফ মিলে গণনার গণনার কাজ শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সমুদয় টাকা গণনা সম্পন্ন হয়। এসব টাকা মসজিদের রূপালী ব্যাংকের হিসাবে জমা করা হয়েছে। এই মসজিদে দেশের নানা অঞ্চলের নানা ধর্মের মানুষ মনোবাঞ্ছা পূরণের জন্য দান করে থাকেন। এসব দানের টাকা মসজিদ কমপ্লেক্সের উন্নয়ন, মাদ্রাসা পরিচালনাসহ নানা জনহিতকর সামাজিক কাজে ব্যবহার করা হয়ে থাকে। পদাধিকারবলে জেলা প্রশাসকরা থাকেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *