• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন |

কিশোরগঞ্জে কৃষক সমিতির কমিটি গঠন

কিশোরগঞ্জে কৃষক
সমিতির কমিটি গঠন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষক সমিতির জেলা শাখার সম্মেলনে ২০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গত কমিটির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ, সাধারণ সম্পাদক হয়েছেন গত কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু, আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হক ভূঁইয়া। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা শহরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এসএমএ সবুর। এর পর সৈয়দ নজরুল মুক্তমঞ্চে ডা. এনামুল হক ইদ্রিছের সভাপতিত্বে ও মোস্তফা কামাল নান্দুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবিদ হুসেন, জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, টিইউসির সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার প্রমুখ। শুভেচ্ছা বক্তৃতা করেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম। সম্মেলনে উদীচী শিল্পী গোষ্ঠী গণসঙ্গীত পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *