• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন |

ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুর দাবীর চেক প্রদান

# নিজস্ব প্রতিবেদক :-
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোং লি. এর গ্রাহক মৃত রশিদ মিয়ার নমীনিকে ৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। ৭ জানুয়ারি শনিবার সকালে মৃত রশিদ মিয়ার বাড়িতে আলোচনা ও দোয়া মাহফিল শেষে চেক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীর ডিএমডি (উন্নয়ন ও মার্কেটিং) মো. আবুল বাশার।
ম্যানেজার আবুল কাশেম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ভৈরব সদর জোনাল অফিসের ইনচার্জ ও ডিজিএম (উন্নয়ন) আবদুর রউফ।
এ ছাড়াও বক্তব্য রাখেন, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাহতাব মিয়া, কোম্পানীর কটিয়াদী এলাকার এজিএম মরিয়ম আক্তার সুমি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *