র্যাবের হাতে পাইপগানসহ গ্রেপ্তার সন্ত্রাসী রুবেল -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
র্যাবের অভিযানে কিশোরগঞ্জে একটি দেশীয় তৈরি পাইপগানসহ রুবেল (১৯) নামে এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যে খবর পেয়ে র্যাবের একটি চৌকস দল রোববার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের গৌরাঙ্গবাজারের সৈয়দ আশরাফুল ইসলাম শিশুপার্ক সংলগ্ন নিউমার্কেট এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। এসময় কিছু নগদ টাকা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের সেহড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে তারেকুল ইসলাম রুবেল (১৯) এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।