• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন |

শোক সংবাদ, ডা. মোবারক হোসেন

শোক সংবাদ
ডা. মোবারক হোসেন

# নিজস্ব প্রতিবেদক :-
বিশিষ্ট হোমিও চিকিৎসক ও নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) কিশোরগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন (৪৫) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ ৯ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ মাগরেব নিজ গ্রাম তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *