র্যাবের হাতে গ্রেফতার টিকেট কালোবাজারি শরীফ -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের র্যাব সদস্যরা আন্তঃনগর ট্রেনের ২৩টি আসনের ১৪টি অগ্রিম টিকেটসহ এক কালোবাজারিকে গ্রেফতার করেছেন। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জানুয়ারি সোমবার রাত সোয়া ১১টার দিকে রেলস্টেশন এলাকার পশ্চিম তারাপাশা থেকে পূর্ব তারাপাশা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে শরীফুল ইসলামকে (৩০) এসব টিকেটসহ গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ এক হাজার টাকা এবং একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।