• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন |

সৌদি প্রবাসী বিএনপি’র ঐক্য পরিষদের আয়োজনে ভৈরবে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

# সজীব আহমেদ :-
সৌদি প্রবাসী বিএনপি’র ঐক্য পরিষদের আয়োজনে ভৈরবে ছিন্নমূল মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আজ ১০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক কমলপুরস্থ কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমের বাসভবনে ভৈরব বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জোল হক প্রমুখ। এছাড়াও ভৈরব উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ শীতার্ত দরিদ্রদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *