• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পন -পূর্বকণ্ঠ

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে
কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে আওয়ামী লীগের
পুষ্পস্তবক অর্পন

# নিজস্ব প্রতিবেদক :-
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছে। আজ ১০ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মাছুমা আক্তার, অধ্যাপক শহীদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *