• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন |

কিশোরগঞ্জে রেলদুর্ঘটনায় নিহত বৃদ্ধের ১০ মাস পরও পরিচয় নেই

কিশোরগঞ্জে রেলদুর্ঘটনায়
নিহত বৃদ্ধের ১০ মাস
পরও পরিচয় নেই

# নিজস্ব প্রতিবেদক :-
রেলদুর্ঘটনায় আহত হয়ে কিশোরগঞ্জের হাসপাতালে মারা যাওয়ার ১০ মাস পরও ৬৫ বছরের এক বৃদ্ধের পরিচয় পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলাও রয়েছে। রেলওয়ে থানার এসআই তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ-আল মামুন চেষ্টা করেও বৃদ্ধের পরিচয় উদ্ধার করতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি জানান, ২০২১ সালের ২২ মার্চ সকালে ‘৯৯৯’ হেল্পলাইনে জানতে পেরে সদর উপজেলার বাদে কাড়িয়াইল হাওলা এলাকার রেললাইন থেকে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৯ মার্চ মৃত্যুবরণ করেন। ময়না তদন্ত করে লাশটি পুলিশের উদ্যোগে শহরের গাইটাল পৌর গোরস্থানে দাফন করা হয়। বৃদ্ধের মৃত্যুর পর সদর মডেল থানার এসআই সুজায়েত হোসেন বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা করেছেন। পাশাপাশি জিআরপি থানায় একটি নিয়মিত মামলাও করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *