• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন |

ভৈরবে কিশোর-কিশোরীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

# মো. আল আমিন টিটু :-
“কৈশোরে সুষম ও পুষ্টিকর খাবার খেলে, শরীর বাড়ে, বুদ্ধি খোলে” এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে কিশোর-কিশোরীদের অংশ গ্রহণে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি সোমবার দুপুরের উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’ ভৈরবের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে ৩৫ জন কিশোর-কিশোরী অংশ নেয়। প্রশিক্ষণে সংস্থাটির প্রোগ্রাম অফিসার ক্রা-হলা সেসং মারমা কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালে শারিরীক, মানুষিক ও সামাজিক নানা দিক তুলে ধরে বক্তব্য দেন। একই সঙ্গে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোর-কিশোরীদের মানুষিক ভয়কে জয় করার আহবান জানান। সেই সঙ্গে অর্থাৎ বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
প্রশিক্ষণ শেষে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের পক্ষ থেকে কিশোর-কিশোরীদের হাতে খেলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কিশোরীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন (প্যাড) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য আ. রহমান এবং সাংবাদিক মো. আল আমিন টিটু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *