# মো. আল আমিন টিটু :-
ভৈরবে সমাজের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর চকবাজার মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী উন্নয়ন ও মানুষের একতা সংঘের উদ্যোগে অর্ধশত শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভবানীপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব মো. নরুল হক মাস্টারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশীদ ভূইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মেরাজ মিয়া, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. এমাদ মিয়া এবং ১, ২ ও ৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তাসলিমা বেগম ও সমাজ সেবক মো. হেলাল উদ্দিন। এছাড়াও সংগঠনের অন্যতম সদস্য মো. মনির হোসেন ও সানাউল্লাহ হৃদয়সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।