• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী
/ অটোমোবাইল, অনলাইন ভোট, অনুবাদ, অন্য আলো, অন্য খেলা, অন্যান্য, অপরাধ, অর্থনীতি, আপনার টাকা, আফ্রিকা, আয়োজন, আলাপন, ইউরোপ, ইসলাম, উচ্চশিক্ষা, উদ্যোক্তা, এআই, একটু থামুন, এশিয়া, ওটিটি, কবিতা, করপোরেট সংবাদ, করোনাভাইরাস, কলাম, কুইজ, কেনাকাটা, ক্যাম্পাস, ক্রিকেট, খবর, খেলা, খ্রিষ্টান, গল্প, গান, গৃহসজ্জা, গোলটেবিল, গ্যাজেট, চাকরি, চিঠি, চীন, জীবনযাপন, জেলা, টালিউড, টিপস, টেনিস, টেলিভিশন, ঢালিউড, দূর পরবাস, ধর্ম, নাগরিক, নাটক, নিবন্ধ, নিয়োগ, পড়াশোনা, পরামর্শ, পরিবেশ, পরীক্ষা, পাকিস্তান, পাঠক, প্রতিক্রিয়া, প্রতিষ্ঠাবার্ষিকী, প্রযুক্তি, ফটো ফিচার, ফুটবল, ফ্যাশন, ফ্রিল্যান্সিং, বইপত্র, বলিউড, বাজেট ২০২৪-২৫, বাণিজ্য, বাংলাদেশ, বাংলাদেশ-ভারত সিরিজ, বিজ্ঞান, বিনোদন, বিশেষ সংখ্যা, বিশেষ সংবাদ, বিশ্ব, বিশ্ব চলচ্চিত্র, বিশ্ববাণিজ্য, বিশ্লেষণ, বৃত্তি, বৌদ্ধ, ব্যাংক, ভর্তি, ভারত, ভ্রমণ, ভ্রমণ, ভ্রমণ, মতামত, মধ্যপ্রাচ্য, মুক্ত গদ্য, যুক্তরাষ্ট্র, রসনা, রাজধানী, রাজনীতি, রাশি, রূপচর্চা, লাতিন আমেরিকা, শিক্ষা, শিল্প, শিল্পকলা, শিশু-কিশোর, শেয়ারবাজার, সনাতন, সফলতা, সম্পর্ক, সম্পাদকীয়, সংস্কৃতি, সাইবার–জগৎ, সাক্ষাৎকার, সাক্ষাৎকার, সাক্ষাৎকার, সাক্ষাৎকার, সুস্থতা, স্টাইল, স্মরণ, হলিউড

মানিকগঞ্জ সদরের কৈতরা

মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের মো. রুবেল (২২) হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা মো. মাসুদ রানাকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, ‘আদালতে বেশি স্মার্টনেস দেখাবেন না। একদম কারাগারে পাঠিয়ে দেব।’ Advertisement সোমবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শুনানির শুরুতে হত্যা মামলা ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত প্রসঙ্গে পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, আপনার মতো পুলিশ অফিসার দরকার। আপনি মাত্র ৪২ ঘণ্টায় হত্যা মামলা তদন্ত শেষ করলেন? এই সময়ের মধ্যে কখন সাক্ষী নিলেন, কখন ঘুমালেন, কখন খাওয়া-দাওয়া করলেন তা আমাদের দেখান। আর কতটি মামলা আপনি তদন্ত করেছেন, সেগুলো কত সময়ে শেষ করেছেন তার তালিকা দেন। জবাবে পুলিশ কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘এটি আমার প্রথম তদন্ত।’ এর পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, চার্জশিট দ্রুত দিলেও সমস্যা। আবার দেরি করে দিলেও সমস্যা। আদালত বলেন, তা হলে আমরা একটা মক ট্রায়াল করি। কত দ্রুত চার্জশিট দিতে পারেন, সেটা আমরা দেখতে চাই। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, সেটা দেখার এখতিয়ার আপনাদের আছে। একপর্যায়ে আদালত দাখিল করা নথিতে দেখতে পান মানিকগঞ্জের সাটুরিয়া থানার মামলার একটি তদন্ত প্রতিবেদন রেফারেন্স হিসেবে নথিতে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় আদালত পুলিশ কর্মকর্তা মো. মাসুদ রানাকে ভর্ৎসনা করে বলেন, কেন আপনি এটা দিলেন। আপনার কাছে তো রেফারেন্স চাওয়া হয়নি। বেশি স্মার্টনেস দেখাচ্ছেন। নিজেকে বেশি স্মার্ট মনে করেন? কোর্টের সঙ্গে বেশি স্মার্টনেস দেখাবেন না। একেবারে কারাগারে পাঠিয়ে দেব। পরে আদালত এই মামলার শুনানি দুপুর ২টা পর্যন্ত মুলতবি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। গত ১৪ মার্চ মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের মো. রুবেল হত্যার ঘটনায় মরদেহ উদ্ধার থেকে অভিযোগপত্র ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে রুবেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. মাসুদ রানাকে কেস ডকেটসহ আদালতে হাজির হতে বলা হয়। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র, ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *