• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

সাভারে সেপটিক ট্যাংকে নেমে প্রাণহানি

সাভারের নির্মাণস্থলে দুই শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভারে একটি বাড়ি তৈরির কাজ চলাকালীন দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন রংপুরের কোতোয়ালি থানার আবদুল সামাদের ছেলে আনিসুল হক (৩৬) এবং ভোলার দৌলতখান থানার আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তাঁরা উভয়েই সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় ভাড়ার বাসায় থাকতেন এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় কিছু বাসিন্দা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে প্রবাসী লাল মিয়ার বাড়ি তৈরির কাজ চলছিল। সেই বাড়ির সেপটিক ট্যাঙ্কের কুয়ায় কাজ করছিলেন শ্রমিক আনিসুল। কিছুক্ষণ পর তাঁর আর কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। এতে সাইফুল কুয়ার ভেতরে নামেন আনিসুলকে খুঁজতে। কিন্তু তাঁরও আর সাড়া পাওয়া যায় না।

এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর দেন সাভারের চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আলী জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে উদ্ধার করা হয়। এরপর তাঁদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লামিমা লিমা জানিয়েছেন, ‘দুপুর ১২টার দিকে আনিসুল হক ও সাইফুলকে হাসপাতালে আনা হয়। তাঁদের আমরা দুজনকেই মৃত অবস্থায় পেয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *