• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |

পরপর ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সব শিক্ষা প্রতিষ্ঠান আজ খুলেছে ১১ দিনের ছুটি শেষে। আজ রবিবার (২০ অক্টোবর) থেকে শুরু হলো প্রতিষ্ঠানগুলির পাঠদান।

শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা এবং প্রবারণা পূর্ণিমার ছুটিতে ৯ দিনের সঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে স্কুল-কলেজগুলিতে টানা ১১ দিন ছুটি ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় ৯ অক্টোবর থেকে। এই ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। কিন্তু পরবর্তী দু’দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজ (২০ অক্টোবর) থেকে খুলছে। ছুটির মধ্যে ১৩ অক্টোবর বিজয়া দশমী, ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম এবং ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *