• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন |

ইসরাইলী বিমান হামলা: বৈরুতে এক ঘণ্টার মধ্যে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

বৈরুতে ইজরায়েলি বিমান হামলা, আগে থেকেই লোকজনকে সরে যাওয়ার সতর্কতা

লেবাননের রাজধানী বৈরুতে বেশ কিছু বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। হামলার আগে এক ঘণ্টারও কম সময় আগে এলাকার লোকজনকে দ্রুত বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ে থেকে সরে যেতে সতর্ক করে দেয় ইজরায়েলি বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দাহিয়েতে অন্তত দুটি বিমান হামলা হয়েছে। দাহিয়ে ছাড়াও, হারেত হেরিক এবং কাছাকাছি হাদাথ এলাকায় অন্তত দুটি ভবনের আশেপাশে থেকেও লোকজনকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইজরায়েলি সামরিক বাহিনী কর্তৃক প্রকাশিত একটি মানচিত্রে এই দুটি ভবনকে লাল রঙে চিহ্নিত করা হয়েছে। ইজরায়েল দাবি করেছে, এই ভবনগুলিতে ‘হিজবুল্লাহর অবস্থান এবং স্বার্থ’ রয়েছে।

ইজরায়েলি বাহিনী বাসিন্দাদেরকে এই দুটি ভবন থেকে অন্তত ৫০০ মিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং জানিয়েছে যে শীঘ্রই সেখানে হামলা করা হবে।

এই সতর্কবার্তা দেওয়ার প্রায় এক ঘণ্টারও কম সময় পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যায়, ইজরায়েলি যুদ্ধবিমান বৈরুতে একাধিক হামলা চালায়।

এর আগে, গতকাল তেল আবিবের কাছে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন হামলা হয়েছিল। এই হামলার পর নেতানিয়াহু ঘোষণা করেছেন যে তাঁকে হত্যা করার চেষ্টাকারীদের ‘ভয়ঙ্কর শাস্তি’ ভোগ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *