• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন |

বিশাল ২৪৬ ফুট দীর্ঘ কাবাব, পোড়ার পর তুলতে লেগেছে ৩০ জন

**সাইপ্রাসে তৈরি হল দীর্ঘতম শেফতালিয়া কাবাব**

কাবাবের সুগন্ধে কার মন না জাগে? কত রকমের কাবাবই তো আছে, প্রতিটি তৈরি হয় আলাদা উপাদান আর পদ্ধতিতে। আর কিছু কিছু দেশে একেবারেই আলাদা ঐতিহ্যের কাবাব রয়েছে। এরকমই একটি কাবাব হল ‘শেফতালিয়া’। সাইপ্রাসের এক উৎসবে এবার তৈরি হল ২৪৬ ফুট লম্বা শেফতালিয়া কাবাব। এই দীর্ঘ কাবাব তৈরির কারণটাও খুবই বিশেষ, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতেই।

সেন্ট লাজারুসের সম্মানে প্রতি বছর ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ‘সেন্ট লাজারুস ও তাঁর ছোট্ট বন্ধু সাভাস’ নামের উৎসব পালন করা হয়। সেখানেই এই ২৪৬ ফুট (৭৫ মিটার) লম্বা কাবাব রান্না করেন একদল রাঁধুনি। রান্না শেষে (পোড়ানো) এই কাবাবটি তুলতে প্রায় ৩০ জন লোক লাগে।

শেফতালিয়া দেখতে অনেকটা সসেজের মতোই হলেও এতে সসেজের উপরের আবরণটা ব্যবহৃত হয় না। পরিবর্তে ভেড়ার পাকস্থলীর চারপাশে যে চর্বিযুক্ত ঝিল্লি থাকে, সেটা দিয়েই কাবাবের উপাদানগুলোকে মুড়ে রাখা হয়।

এ বছর ১৪ অক্টোবর সাইপ্রাসের লারনাকা শহরে অনুষ্ঠিত হয় চতুর্থ ‘সেন্ট লাজারুস ও তাঁর ছোট্ট বন্ধু সাভাস’ উৎসব। এই উৎসব থেকে পাওয়া অর্থ দাতব্য কাজে ব্যবহার করা হয়। এ বছর দেড় শতাধিক সংস্থা ও প্রতিষ্ঠান এই উৎসবে অংশ নিয়েছিল। তাদের সকলের উদ্দেশ্যই ছিল একটাই, সেন্ট লাজারুস সেন্টারের জন্য তহবিল সংগ্রহ করা। লাজারুস সেন্টারে প্রতিবন্ধীদের সাহায্য করা হয়, বিশেষ করে বয়স্ক মানসিক প্রতিবন্ধীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *