• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন |

নেতানিয়াহু স্ত্রীর মুখে প্রথমবারের মতো বাসভবনে ড্রোন হামলা

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলার পর প্রথমবারের মত মুখ খুললেন তার স্ত্রী সারা নেতানিয়াহু। তিনি বলেছেন, এই হামলা শুধু তাদের দুজনের ওপর নয়, বরং সব ইজরায়েলির ওপর।

সোমবার সারা নেতানিয়াহু বলেছেন, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী এবং আমাকে হত্যার চেষ্টাটা শুধু আমাদের দুজনের ওপর হামলা নয়। এটা আমাদের সকলের ওপর হামলা, ইজরায়েলের নাগরিকদের ওপর হামলা, আমাদের মূল্যবোধের ওপর হামলা।’

গত শনিবার তেল আবিবের কাছে সিজারিয়ার এলাকায় নেতানিয়াহুর বাসভবনে লেবানন থেকে পাঠানো হিজবুল্লাহর একটি ড্রোন আঘাত হানে। সেই সময় নেতানিয়াহু এবং তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি।

গত বছরের অক্টোবর মাস থেকে ইজরায়েল ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালাচ্ছে। এর পর থেকে লেবাননের হিজবুল্লাহ এবং ইজরায়েলের মধ্যেও পাল্টাপাল্টি হামলা চলছে। তবে গত মাস থেকে ইজরায়েল লেবাননে হামলা জোরদার করেছে। তারা গাজার পাশাপাশি সেখানেও স্থল হামলা চালাচ্ছে।

হত্যার চেষ্টাকারীদের ‘চড়া মূল্য’ দিতে হবে: নেতানিয়াহু

সারা নেতানিয়াহু দেশের জন্য লড়াই করা ইজরায়েলি সেনাদের প্রশংসা করে বলেন, ‘আমাদের সেনাসদস্যরা দেশের জন্য নিরলসভাবে লড়াই করছেন। তাদের পাশে আমরা মন থেকে আছি।’

হামলার দিন নেতানিয়াহু দাবি করেছিলেন, তাকে এবং তার স্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছে। তিনি বলেছিলেন, ‘ইরান-সমর্থিত গোষ্ঠীগুলি আজ আমাকে এবং আমার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু তারা বড় ভুল করেছে।’

বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে হামলা: ইজরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *