• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন |

ইউরোপীয় কূটনীতিবিদদের সাথে জামায়াতের খলনায়কের বৈঠক

**ইউরোপের তিন দেশের দূতদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক**

নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গুলশানে নরওয়ের দূতাবাসে আজ সকালে (সোমবার) প্রাতরাশ বৈঠকে এই সাক্ষাৎ হয়।

বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসে এবং নরওয়ের ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে ন্যাভেলসরুডও উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকটি অত্যন্ত সাদরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্বার্থসংক্রান্ত বিষয়, বিশেষ করে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের প্রতিনিধিদলের সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা রয়েছে। তারা সেই অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর বিষয়ে পরামর্শ দিয়েছেন।

জামায়াতে ইসলামী জানিয়েছে, নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের রাষ্ট্রদূতরা বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠকে জামায়াত আমিরের পাশাপাশি দলের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. সেলিম উদ্দিনও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *