• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন |

লোহিত সাগরের আড়ালে সাত ফেরা

**সমুদ্রের আড়ালে তাঁদের বিয়ে**

বিয়েটা জীবনের অতি গুরুত্বের একটা ঘটনা। একটা সময় ছিল, বিয়ের অনুষ্ঠানগুলো হতো সাধাসিধা ভাবেই। কিন্তু এখন তো সেই সাজে, এই রূপে এই বিশেষ দিনটাকে মানুষ আর কতটা রঙিন করে তোলে!

কোটি কোটি টাকা খরচ করে কেউ রাজপ্রাসাদ ভাড়া করে, কেউ দুর্গ, আবার কেউ কিনে বা ভাড়া নিয়ে নেয় আস্ত এক দ্বীপ। কিন্তু বলো তো সমুদ্রের পানির নিচে বিয়ের আয়োজন করবে কেউ? এমন সাজানোর নজির তো খুব বেশি নেই। সমুদ্রের তলদেশে আগেও বিয়ে হয়েছে, তবে সেই সংখ্যাটা হাতে গোনা।

একটু অন্যরকম করে তাদের বিশেষ দিনটাকে আরো মনে রাখার মতো করে তুলতেই সৌদি আরবের হাসান আবু আল-ওলা ও ইয়াসমিন দফতারদার এমন একটা আয়োজন করেছেন। লোহিত সাগরের স্বচ্ছ জলের নিচে অপূর্ব কোরাল রিফের সামনে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হল। স্থানীয় একটা ডুবুরি দল সৌদি আরব থেকে তাদের বিয়ের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে সাহায্য করল।

হাসান আর ইয়াসমিন দুজনেই ডুবুরি (পানির ভেতরের জীববৈচিত্র্য উপভোগ করার জন্য ডুব দেওয়া)। এ কারণেই তাঁরা তাদের বিয়ের জায়গা হিসেবে সমুদ্রের তলদেশটাকেই বেছে নিলেন।

পরের দিন সেই দিনটার কথা মনে করে হাসান বললেন, ‘আসলে তো এটা একটা বিস্ময়ের মতো ঘটনা। আমরা যখন প্রস্তুত হচ্ছিলাম, তখন ক্যাপ্টেন ফয়সাল আর তাঁর দল আমাদের জানাল, সমুদ্রের পানির নিচে তাঁরা আমাদের বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাই হয়নি। অনুষ্ঠানটা একেবারে সুন্দরভাবেই হল।’

এই জুটির বিয়ের এই ঘটনাটা অনলাইনে ভাইরাল হয়ে গেছে। সাগরের পানির নিচে এটাই ছিল প্রথম কোনো বিয়ের অনুষ্ঠান। আর এই ধরনের বিয়ে আয়োজনের আগ্রহও দুঃসাহসী জুটিগুলোর মধ্যে বাড়ছে। হাসানের আশা, তাঁদের বিয়ের গল্প শুনে আরো মানুষ এমন আয়োজনে আগ্রহী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *