• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

সরকারি ক্যালেন্ডার ২০২৫: আজ ঘোষণা

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা ঘোষণা

গতকাল সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। আগামী বছর ঈদুল ফিতরে পাঁচ দিন (এক দিন সাপ্তাহিক ছুটি পড়েছে), ঈদুল আজহায় ছয় দিন (এক দিন সাপ্তাহিক ছুটি পড়েছে) এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।

১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়েছিল। আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন হবে। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটির দিনগুলোর মধ্যে পড়েছে।

সাধারণ ছুটি

  • ২১ ফেব্রুয়ারি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ২৬ মার্চ: স্বাধীনতা ও জাতীয় দিবস
  • ২৮ মার্চ: জুমাতুল বিদা
  • ৩১ মার্চ: ঈদুল ফিতর
  • ১ মে: মে দিবস
  • ২১ মে: বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
  • ৭ জুন: ঈদুল আজহা
  • ১৬ আগস্ট: জন্মাষ্টমী
  • ৫ সেপ্টেম্বর: ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২ অক্টোবর: দুর্গাপূজা (বিজয়া দশমী)
  • ১৬ ডিসেম্বর: বিজয় দিবস
  • ২৫ ডিসেম্বর: যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন)

নির্বাহী আদেশে ছুটি

  • ১৫ ফেব্রুয়ারি: শবে বরাত
  • ২৮ মার্চ: শবে কদর
  • ২৯-৩০ মার্চ এবং ১-২ এপ্রিল: ঈদুল ফিতরের আগে ও পরে চারদিন
  • ১৪ এপ্রিল: বাংলা নববর্ষ
  • ৫-৬ জুন: ঈদুল আজহার আগে দুই দিন
  • ৮-১০ জুন: ঈদুল আজহার পরে তিনদিন
  • ৬ জুলাই: আশুরা
  • ১ অক্টোবর: দুর্গাপূজার মহানবমী

ঐচ্ছিক ছুটি: মুসলিম পর্ব

  • ২৮ ফেব্রুয়ারি: শবে মিরাজ
  • ৩ এপ্রিল: ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন
  • ১১ জুন: ঈদুল আজহার পরের চতুর্থ দিন
  • ২০ সেপ্টেম্বর: আখেরি চাহারশোম্বা
  • ৪ অক্টোবর: ফাতেহা-ই-ইয়াজদাহম

ঐচ্ছিক ছুটি: হিন্দু পর্ব

  • ৩ ফেব্রুয়ারি: সরস্বতী পূজা
  • ২৬ ফেব্রুয়ারি: শিবরাত্রি ব্রত
  • ১৪ মার্চ: দোলযাত্রা
  • ২৭ মার্চ: হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব
  • ২১ সেপ্টেম্বর: মহালয়া
  • ২৯-৩০ সেপ্টেম্বর: দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী)
  • ৬ অক্টোবর: লক্ষ্মীপূজা
  • ৩১ অক্টোবর: শ্যামাপূজা

ঐচ্ছিক ছুটি: খ্রিষ্টান পর্ব

  • ১ জানুয়ারি: ইংরেজি নববর্ষ
  • ৫ মার্চ: ভস্ম বুধবার
  • ১৭ এপ্রিল: পুণ্য বৃহস্পতিবার
  • ১৮ এপ্রিল: পুণ্য শুক্রবার
  • ১৯ এপ্রিল: পুণ্য শনিবার
  • ২০ এপ্রিল: ইস্টার সানডে
  • ২৪-২৬ ডিসেম্বর: যিশুখ্রিষ্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরে)

ঐচ্ছিক ছুটি: বৌদ্ধ পর্ব

  • ১১ ফেব্রুয়ারি: মাঘী পূর্ণিমা
  • ১৩ এপ্রিল: চৈত্র সংক্রান্তি
  • ১০-১২ মে: বুদ্ধপূর্ণিমা (পূর্বের ও পরের দিন)
  • ৯ জুলাই: আষাঢ়ী পূর্ণিমা
  • ৬ সেপ্টেম্বর: মধু পূর্ণিমা
  • ৫ অক্টোবর: প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি হবে:

  • ১২-১৫ এপ্রিল: বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *