• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ব্যাংক হিসাব জব্দ রনেদের

রন হক সিকদার, রিক হক সিকদারসহ সিকদার পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে।

সিকদার পরিবারের অন্য যেসব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন:

  • মনোয়ারা সিকদার
  • মমতাজুল হক সিকদার
  • নাসিম সিকদার
  • পারভিন হক সিকদার
  • সালাহউদ্দিন খান
  • মনিকা খান সিকদার
  • জেফরী খান সিকদার
  • মেন্ডি খান সিকদার
  • লিসা ফাতেমা হক সিকদার
  • দিপু হক সিকদার
  • শন হক সিকদার
  • জন হক সিকদার

নির্দেশে বলা হয়েছে হিসাব জব্দ করা ব্যক্তিদের সব রকম লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনোরকম লেনদেন করা যাবে না। পাশাপাশি তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সব তথ্য জমা দিতে হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় এবার রন হক, রিক হকসহ সিকদার পরিবারের অন্যান্য সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করা হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *