• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |

পিএসসি-কে পদসংখ্যা নির্দিষ্ট বিজ্ঞপ্তি দিতে নির্দেশ বিসিএস-এর

সরকার ৪৭ তম বিসিএস নিয়োগে ৩ হাজার ৪৬০টি শূন্য পদের ক্যাডার নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কে নির্দেশ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২৩ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি পিএসসিকে পাঠিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ক্যাডার নিয়ন্ত্রক মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা মতো ৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৬০ শূন্য পদে ক্যাডার নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গত ১০টি বিসিএসের মধ্যে এটাই সবচেয়ে বেশি ক্যাডার নিয়োগ দেবে।

এদিকে, পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরে নির্ধারিত সময়মতো বিজ্ঞপ্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *