হিজবুল্লাহর গোপন বাংকারে অগণিত ডলার ও স্বর্ণ, ইসরায়েলের দাবি
ইসরায়েলের দাবি, লেবাননের বৈরুতে একটি হাসপাতালের নিচে গোপন বাংকারে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লাখ লাখ ডলার এবং স্বর্ণ লুকিয়েছে।
এ দাবিটির বিস্তারিত বিবরণ ইসরায়েলি কর্তৃপক্ষ একটি ভিডিওতে উপস্থাপন করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গ, যেখানে নগদ অর্থ এবং স্বর্ণ লুকানো রয়েছে।
ইসরায়েলের অভিযোগ, হিজবুল্লাহ এই অর্থ এবং স্বর্ণ ব্যবহার করছে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য।
এই দাবির বিষয়ে হিজবুল্লাহর তরফ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।