বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্প্রতি দেশের সকল জেলা ও মহানগরে নিজেদের নতুন আমিরদের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এই নামগুলি প্রকাশ করা হয়।
ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মপরিষদের এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। তিনিই নতুন আমিরদের নাম ঘোষণা করেন।
বৈঠকের সময় জামায়াতের আমির বলেন, সাড়ে ১৫ বছরের আন্দোলন ও জুলাই-আগস্ট মাসে হওয়া ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি পেয়েছে। এই আন্দোলনে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, আহত এবং পঙ্গু হয়েছে। এখনও অনেকে চিকিৎসা নিচ্ছেন। অনেকে চিকিৎসা চলার সময় মারা গেছেন। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বৈঠকে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা ও মহানগর আমিরদের তালিকা:
পঞ্চগড় – মো. ইকবাল হোসাইন
ঠাকুরগাঁও – বেলাল উদ্দিন প্রধান
দিনাজপুর – আনিছুর রহমান
নীলফামারী – আব্দুস সাত্তার
লালমনিরহাট – আবু তাহের
রংপুর মহানগর – মাওলানা এটিএম আযম খান
রংপুর জেলা – মো. গোলাম রব্বানী
কুড়িগ্রাম – মাওলানা মো. আবদুল মতিন ফারুকী
গাইবান্ধা – মো. আব্দুল করিম সরকার
জয়পুরহাট – ডা. ফজলুর রহমান সাইদ
বগুড়া শহর – মাওলানা আবিদুর রহমান সোহেল
বগুড়া জেলা – মাওলানা আবদুল হক সরকার
সিরাজগঞ্জ – মাওলানা মো. শাহিনুর আলম
পাবনা – মো. আবু তালেব মন্ডল
চাঁপাইনবাবগঞ্জ – মাওলানা মো. আবুজর গিফারী
নওগাঁ – মো. আব্দুর রাকিব
রাজশাহী মহানগর – মো. কেরামত আলী
রাজশাহী জেলা – আবদুল খালেক
নাটোর – মীর নুরুল ইসলাম
মেহেরপুর – মো. তাজউদ্দীন খান
কুষ্টিয়া – মো. আবুল হাশেম
চুয়াডাঙ্গা – মো. রুহুল আমিন
ঝিনাইদহ – আলী আজম মো. আবু বকর
যশোর – মো. গোলাম রছুল
মাগুরা – এম বি বাকের
নড়াইল – মো. আতাউর রহমান
বাগেরহাট – মাওলানা রেজাউল করিম
খুলনা মহানগর – মোহাম্মদ মাহফুজুর রহমান
খুলনা জেলা – মাওলানা মুহা. এমরান হুসাইন
সাতক্ষীরা – শহীদুল ইসলাম
বরগুনা – মাওলানা মো. মহিববুল্লাহ
পটুয়াখালী – নাজমুল আহসান
ভোলা – মুহা. জাকির হোসেন
বরিশাল মহানগর – জহির উদ্দিন মুহাম্মদ বাবর
বরিশাল জেলা – মোহাম্মদ আব্দুল জব্বার
ঝালকাঠি – হাফিজুর রহমান
পিরোজপুর – তাফাজ্জল হোসাইন
জামালপুর – মাওলানা আব্দুস সাত্তার
শেরপুর – মাওলানা হাফিজুর রহমান
ময়মনসিংহ মহানগর – মাওলানা কামরুল আহসান
ময়মনসিংহ জেলা – আবদুল করিম
নেত্রকোনা – ছাদেক আহমাদ
কিশোরগঞ্জ – মো. রমজান আলী
ঢাকা মহানগর উত্তর – মোহাম্মদ সেলিম উদ্দীন
ঢাকা মহানগর দক্ষিণ – নূরুল ইসলাম বুলবুল
টাঙ্গাইল – আহসান হাবিব
মানিকগঞ্জ – মাওলানা মো. কামরুল ইসলাম
ঢাকা জেলা – মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন
গাজীপুর মহানগর – মুহা. জামাল উদদীন
গাজীপুর জেলা – মো. জাহাঙ্গীর আলম
মুন্সিগঞ্জ – মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস
নারায়ণগঞ্জ মহানগর – মুহাম্মদ আবদুল জব্বার
নারায়ণগঞ্জ জেলা – মো. মমিনুল হক সরকার
নরসিংদী – মাওলানা মো. মোছলেহুদ্দিন
রাজবাড়ী – মো. নূরুল ইসলাম
ফরিদপুর – মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন
গোপালগঞ্জ – রেজাউল করিম
মাদারীপুর – মাওলানা মোখলিসুর রহমান
শরীয়তপুর – মাওলানা আবদুর রব হাশেমী
সুনামগঞ্জ – মাওলানা তোফায়েল আহমদ খান
সিলেট মহানগর – মো. ফখরুল ইসলাম
সিলেট জেলা – মাওলানা হাবীবুর রহমান
মৌলভীবাজ