• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

পরীক্ষা কেন্দ্রে মেয়ে, মা’র মৃত্যু অপেক্ষারত অবস্থায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে মেয়ের অপেক্ষায় থাকা মায়ের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে শুক্রবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছিল মেয়ে। মা হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, "গুচ্ছ পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থীর অভিভাবক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে পুলিশকে জানানো হলে প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।"

মা হারানো পরীক্ষার্থীর নাম আরোয়া তাবাসসুম। তিনি ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার মায়ের নাম শামীম আরা বেগম। তাদের স্থায়ী বা স্থানীয় কোনো ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে থাকা আশপাশের লোকজন জানান, শামীম আরা বেগম মেয়েকে পরীক্ষার হলে রেখে মুহসীন হলের মাঠের পাশে অপেক্ষা করছিলেন। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। আশপাশের মানুষ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *