• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন |

বিএনপির সঙ্গে বৈঠক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির দাবি

রাষ্ট্রপতিকে পদচ্যুত করার দাবিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর গুলশানে বিএনপির দপ্তরে এই বৈঠক হচ্ছে।
শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ বিএনপির দপ্তরে বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাত সদস্যের প্রতিনিধি দল। বিএনপির পক্ষ থেকে বৈঠকে ছিলেন দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাষ্ট্রপতিকে পদচ্যুত করার দাবি তোলার পর ২৩ অক্টোবর সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এখন সাংবিধানিক কোনো সমস্যা তৈরি না করার কথা বলেছিলেন। বিএনপি মনে করে, এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে শূন্যতা হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট দেখা দেবে, সেটা বিএনপি চায় না।
এরপরই রাষ্ট্রপতিকে পদচ্যুত করার বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বাসায় বৈঠক হয়। ওই বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও যোগ দেন।
আন্দোলনের ছাত্রনেতারা ও নাগরিক কমিটি তাদের দাবিতে অনড়। তারা রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে সরানোর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ বাড়াতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *