• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন |

লেবাননের পূর্বাঞ্চলে ইজরায়েলি হামলায় একদিনে ৬০ হতাহত

লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় ৬০ জনের মৃত্যু

লেবাননের বেকা উপত্যকায় গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।

বেকা উপত্যকা হচ্ছে লেবাননের সশস্ত্র দল হিজবুল্লাহর প্রধান ঘাঁটি। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকার ১২টি এলাকায় হামলা চালানো হয়েছে, যেখানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বালবেক এলাকায়। নিহতদের মধ্যে কমপক্ষে দুজন শিশু রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দিনব্যাপী হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা এখনও হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধার কাজ শেষ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহত ৬০ জনের মধ্যে ১৬ জন বালবেক শহরের আল-আলাক্ব এলাকার বাসিন্দা ছিলেন।

গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১,৭০০ জনেরও বেশি নিহত হয়েছেন। তবে আসল সংখ্যা আরও বেশি হতে পারে।

বালবেকের গভর্নর বাসির খুদর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধের সবচেয়ে সহিংস হামলা। এ হামলার আগে এলাকাটি খালি করার জন্য কোনো সতর্কতাও জারি করা হয়নি।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, ইসরায়েল-লেবানন যুদ্ধের ফলে অন্তত ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে লেবাননের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন ৮ লাখ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *