আইপিডিসি ফিন্যান্সের তৃতীয় প্রান্তিকে আয় কমেছে
গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এবার আয় কমেছে আইপিডিসি ফিন্যান্সের। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১২ পয়সায়। গত বছরের একই সময়ে তা ছিল ২২ পয়সা।
এছাড়া চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে আইপিডিসি ফিন্যান্স শেয়ারপ্রতি ৩৯ পয়সা আয় করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যটি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া গেছে।
২৮ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এরপর তা প্রকাশ করা হয়।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ১৭ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১৬ টাকা ৪৯ পয়সা।
বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি সমন্বিত নিট পরিচালন নগদ প্রবাহ কমেছে আইপিডিসি ফিন্যান্সের। এর কারণ হিসেবে বলা হয়েছে সরকারের সিকিউরিটিস ও প্রেফারেন্স শেয়ারে বিনিয়োগ বৃদ্ধি।