• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয় কমেছে

ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয়ে কমি

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ঢাকা ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি আয় গত বছরের তুলনায় কমেছে। চলতি হিসাববছরের জুলাই-সেপ্টেম্বর তিন মাস মিলিয়ে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ৫৭ পয়সা। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণ ও অগ্রিমের বিপরীতে উচ্চ হারে প্রভিশন রাখায় এমনটি হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের নিরীক্ষাবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদ মঙ্গলবার এক বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করে। তারপর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেখা যাচ্ছে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ১ টাকা ৮৮ পয়সা। অর্থাৎ বছরের প্রথম তিন প্রান্তিকের হিসাবেও ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয় কমেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৯৬ পয়সা। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে এটি ছিল ২২ টাকা ৫৯ পয়সা।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ব্যাংক দেশের দুর্বল ব্যাংকগুলোকে তারল্যসহায়তা প্রদান করবে। সরকারের নির্দেশে বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে শক্তিশালী ১০টি ব্যাংকের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করার উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় অক্টোবর মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক ঢাকা ব্যাংক পিএলসিসহ ১০টি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *