• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পছন্দক্রম দিতে হবে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত

কৃষি গুচ্ছের অন্তর্গত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফলাফলটি প্রকাশ করা হয়।

কৃষি গুচ্ছের ওয়েবসাইটে প্রদত্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে আগামী ৪ নভেম্বরের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের বিশ্ববিদ্যালয়, ডিগ্রি বা বিষয়গুলির পছন্দক্রম দিতে হবে। ৯ নভেম্বর মেধাতালিকার প্রার্থীদের প্রাপ্ত বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করা হবে। ১০-১৪ নভেম্বর ফি পরিশোধ করে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

১৮ নভেম্বর প্রথম অটোমাইগ্রেশন হবে। ১৯-২২ নভেম্বর অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ দেওয়া হবে। ২৬ নভেম্বর দ্বিতীয় অটোমাইগ্রেশন হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ২৭-৩০ নভেম্বর দ্বিতীয়বার এবং ৪-৬ ডিসেম্বর তৃতীয়বার অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নেওয়া হবে।

প্রাথমিক ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীরা ৯-১২ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে মূল নম্বরপত্র, কলেজের সার্টিফিকেট এবং কোটার কাগজপত্র (যদি থাকে) জমা দিয়ে চূড়ান্ত ভর্তির কাজ শেষ করবে। ভর্তি প্রক্রিয়া শেষে নিজ নিজ বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি জারি করে ক্লাস শুরুর তারিখ জানাবে।

গত ২৫ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৮টি মূল কেন্দ্র এবং ৩টি উপকেন্দ্রে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৩,৭১৮টি আসনের বিপরীতে প্রার্থীরা পরীক্ষায় অংশ নেন।

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয় হলো:

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা: ১,১১৬)
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা: ৪৩৫)
  • শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা: ৬৯৮)
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা: ৪৪৮)
  • চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা: ২৭০)
  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা: ৪৩১)
  • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা: ১৫০)
  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা: ৯০)
  • কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (আসনসংখ্যা: ৮০)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *