২০২৫ সালের হজের জন্য সরকারিভাবে দুইটি সাধারণ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১ এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এর মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। গত বছরের তুলনায় এবার প্যাকেজ দুটিতে খরচ কমেছে। প্যাকেজ-১ এর খরচ কমেছে ১ লাখ ৯ হাজার ১৪৮ টাকা এবং প্যাকেজ-২ এর খরচ কমেছে ১১ হাজার ৭১০ টাকা।
সরকারি ব্যবস্থাপনায় কী কী সুবিধা পাওয়া যাবে?
সাধারণ হজ প্যাকেজ-১:
- পবিত্র মসজিদুল হারাম থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনার মসজিদে নববি থেকে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে।
- মক্কায় মসজিদুল হারামে যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা পাওয়া যাবে।
- মিনায় তাঁবুর অবস্থান হবে সবুজ জোনে (জোন-৫) এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস পাওয়া যাবে।
সাধারণ হজ প্যাকেজ-২:
- মক্কায় মসজিদুল হারাম থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে।
- মিনায় তাঁবুর অবস্থান হবে হলুদ জোনে (জোন-২) এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস পাওয়া যাবে।
- দুই প্যাকেজেই প্রতি ৪৬ জনের জন্য একজন করে হজ গাইড থাকবে।
- দুই প্যাকেজের হজযাত্রীরা মক্কার হোটেল বা বাড়ি থেকে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা ট্রেনে যাতায়াতের ব্যবস্থা পাবেন।
- মিনা এবং আরাফায় মোয়াল্লেমরা খাবার পরিবেশন করবে।
- দুই প্যাকেজেই মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেলে এটাচড বাথরুমসহ প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে।
- হোটেলে রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে।
- হজযাত্রীদের মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনা মূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উল্লেখ্য:
- প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কোরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।
- অতিরিক্ত অর্থ প্রদান করে মক্কা ও মদিনার বাড়ি বা হোটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।