গাছ ভরা ছাতিম ফুলের শোভা
হেমন্তের আগমনীর সাথে সাথেই ফুটতে শুরু করে ছাতিম ফুল। শহর আর গ্রামের রাস্তার ধারে এমন সব ছাতিম ফুল ফোটে যে চারপাশ সৌরভে ভরে ওঠে। গাছের শাখা জুড়ে থোকায় থোকায় ফুটে থাকে ছাতিম। এই ফুলের মিষ্টি রস খেতে ভিড় জমায় মৌমাছি আর প্রজাপতি। আমাদের এই প্রতিবেদনের জন্য ছাতিম ফুলের ছবিগুলো তোলা হয়েছে সিলেটের কিনব্রিজ এলাকা থেকে।