• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

পুলিশে এসআই নিয়োগ: প্রার্থী বাছাই ও প্রস্তুতির পথরেখা

পুলিশের এসআই নিয়োগে কি করবেন জানুন

বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে চাকরিপ্রার্থীদের সুযোগ বেড়েছে। নতুন নিয়মানুযায়ী, পরীক্ষা কয়েকটি ধাপে হবে।

প্রাথমিক বাছাই

আবেদনকারীদের এসএসসি, এইচএসসি, স্নাতক/সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার ভিত্তিতে বাছাই করা হবে। নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থী শারীরিক মাপ নির্ণয়, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য বাছাই হবেন।

শারীরিক সক্ষমতা পরীক্ষা

এই পরীক্ষায় প্রার্থীদের সাতটি ইভেন্টে অংশ নিতে হবে: দৌড়, লংজাম্প, হাইজাম্প, পুশআপ, সিটআপ, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং। তিন দিনব্যাপী এই পরীক্ষায় যোগ্যতা যাচাই করা হবে।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন (১০০ নম্বর), সাধারণ জ্ঞান ও গণিত (১০০ নম্বর) এবং মনস্তত্ত্ব (৫০ নম্বর) থাকবে।

কম্পিউটার দক্ষতা পরীক্ষা

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় মাইক্রোসফট অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবলস্যুটিং থাকবে।

বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা

এই পরীক্ষায় মোট ৫০ নম্বর থাকবে। লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত নিয়ম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

স্বাস্থ্য পরীক্ষা

লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেবেন। স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে আর পরীক্ষা নেওয়া হবে না।

পুলিশ ভেরিফিকেশন

স্বাস্থ্য পরীক্ষার সময় পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তুষ্ট হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।

মৌলিক প্রশিক্ষণ

সিলেকশন বোর্ডের সুপারিশ, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্যতা অর্জন এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে প্রার্থীরা মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত হবেন। তথ্য গোপন বা অসম্পূর্ণ, ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল করা হবে। নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করবেন।

ব্যবহারী পরামর্শ

শারীরিক প্রস্তুতি:

  • দৌড়ের জন্য হালকা ওজন নিয়ে দৌড়ানোর অনুশীলন করুন
  • শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণের জন্য নিয়মিত দম চর্চা করুন
  • হাইজাম্পের জন্য স্কোয়াট কৌশল শিখুন
  • পুশআপের জন্য ধীরে ধীরে সংখ্যা বাড়ান
  • সিটআপের জন্য পেটের পেশি শক্তিশালী করুন
  • ড্র্যাগিংয়ের জন্য ওজন বহন করার কৌশল অনুশীলন করুন

লিখিত প্রস্তুতি:

  • ফ্রি হ্যান্ড রাইটিং, বানান এবং প্রাসঙ্গিক লেখায় দক্ষতা অর্জন করুন
  • কল্পনাশক্তি ব্যবহার করে লেখুন
  • নির্ভুল তথ্য ও পরিসংখ্যান দিন
  • প্রতিটি বিষয়ের জন্য পরিকল্পনা করে প্রস্তুতি নিন
  • নিয়মিত চর্চা, সময় ব্যবস্থাপনা এবং মডেল টেস্টের মাধ্যমে নিজেকে প্রস্তুত করুন
  • ইংরেজিতে বাংলা থেকে অনুবাদের ওপর জোর দিন
  • প্রতিদিন রচনা ও ভাবসম্প্রসারণ অনুশীলন করুন
  • গণিতের মূল বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করুন
  • সাধারণ জ্ঞানের জন্য বর্তমান ঘটনা সম্পর্কে জানুন এবং নিয়মিত পত্রিকা পড়ুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *