• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

ঢাবি ভর্তি: ৫ ধাপ অনুসরণের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ৫টি সহজ ধাপে আবেদন করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে বলা হয়েছে। এসব পরামর্শ মেনে নিলে শিক্ষার্থীরা ভর্তির জন্য সহজেই আবেদন করতে পারবেন। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

৫টি সহজ ধাপ:

1. লগইন

  • লগইন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রোল নম্বর, শিক্ষা বোর্ডের তথ্য দিতে হবে।

2. বিস্তারিত তথ্য

  • প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে চান)
  • বর্তমান ঠিকানা
  • মোবাইল নম্বর, ই-মেইল (ব্যক্তিগত)
  • পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও পেশা
  • কোটা (বিস্তারিত ভর্তি নির্দেশনায়)
  • যে বিভাগে পরীক্ষা দিতে চান

3. ছবি

  • প্রস্থ: 360-540 পিক্সেল
  • উচ্চতা: 540-720 পিক্সেল
  • আকার: 30-200 কেবি
  • টাইপ: .jpg or .jpeg

4. পাসওয়ার্ড

  • টেলিটক, বাংলালিংক, রবি ও এয়ারটেলের মোবাইল থেকে SMS করা যাবে।
  • এ ক্ষেত্রে আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

5. ফি প্রদান

  • আবেদন ফি জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য শিক্ষার্থীদের https://admission.eis.du.ac.bd লিংকে ক্লিক করতে হবে । ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এই হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ পাওয়া যাচ্ছে না।

আগ্রহী প্রার্থীরা ৪ নভেম্বর ২০২৪, সোমবার দুপুর ১২টা থেকে আবেদন করতে পারবেন। ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। আবেদন ফি ১০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫০০ (এক হাজার পাঁচশ) টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় বা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ জানুয়ারি থেকে।

ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ

  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি
  • বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি
  • ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি
  • চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি
  • আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি
    (আইবিএ ছাড়া) সব ইউনিটের পরীক্ষা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আইবিএর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

শিক্ষার্থীরা ৫টি ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা এবং ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ইউনিটভিত্তিক বিষয়

  • বিজ্ঞান ইউনিট: বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত সব বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউট।
  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউট।
  • ব্যবসায় শিক্ষা ইউনিট: বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সব বিভাগ।
  • চারুকলা ইউনিট: চারুকলা অনুষদভুক্ত সব বিভাগ।
  • আইবিএ ইউনিট: আইবিএ ইনস্টিটিউট।

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) একই দিনে অনুষ্ঠিত হবে। এই ইউনিট এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রেই হবে।

*কলা, আইন ও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *