• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারালো নিউজিল্যান্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

নয়াপল্টন-মানিক মিয়া অ্যাভিনিউ শোভাযাত্রায় বিএনপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকেলে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সূত্রে জানা গেছে, বেলা ২:৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হবে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রার উদ্বোধন করবেন।

গতকাল বৃহস্পতিবার ছিল ৭ নভেম্বর। ৭ নভেম্বর দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ দশ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এই কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো বড় পরিসরে শোভাযাত্রা করার প্রস্তুতি। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেবেন।

বিএনপি অন্য বছরগুলোতে নয়াপল্টন থেকে শান্তিনগর বা মালিবাগ পর্যন্ত শোভাযাত্রা করত। তবে এবার শোভাযাত্রার পথ লম্বা করছে দলটি।

নয়াপল্টন থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে শাহবাগ মোড়ে যাবে। এরপর হোটেল ইন্টারকনটিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শোভাযাত্রা শেষ হবে।

মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *